ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। শিক্ষার্থীর নাম শেখ মঞ্জুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। মঞ্জুরুল হলের ১৬৫ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান গণমাধ্যেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানতে পেরেছি। এখন হল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মরদেহ উদ্ধারসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করছে।

এমবি