সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার কোদালের আঘাতে এক শিশু কন্যা নিহত হয়েছেন। নিহত মিথিলা সম্পা (৩) শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের উত্তর মসিপুর গ্রামের বাহাদুর প্রামানিকের মেয়ে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের উত্তর মসিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ১১টার দিকে বাড়ির পাশে মাটি কাটছিল নিহত সম্পার বাবা বাহাদুর প্রামানিক ও মা লুনা বেগম। এসময় সম্পা সেখানে গেলে বাহাদুর প্রামানিকের কোদালের আঘাত তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই সম্পার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শাহজাদপুরে বাবার কোদালের আঘাতে মেয়ে নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার কোদালের আঘাতে এক শিশু কন্যা নিহত হয়েছেন। নিহত মিথিলা সম্পা (৩) শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের উত্তর মসিপুর গ্রামের বাহাদুর প্রামানিকের মেয়ে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের উত্তর মসিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ ঘণ্টা পর দাফন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, স্ত্রী-মেয়ে-বোন খুঁড়লেন কবর
আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীকে মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর দাফন করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের কবর খোঁড়ার পর শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে তার বাড়িতে দাফন সম্পন্ন হয়। এ সময় পুলিশ নিরাপত্তা দেয়।
ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড আলোচিত সেই বাড়ি থেকে আটক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও
রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন বলে জানা গেছে।
বাবার ফোনে ঘরে গেলেন মা এসে দেখলেন পুকুরে ভাসছে মেয়ের লাশ
বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল দুই বছরের শিশু সাইফা খানম। এ সময় বাবার ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, ছোট্ট সাইফা সেখানে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
















