খুলনার মহসীন মোড়ে ট্যাংকলরির ড্রাইভারকে পুলিশের মারধর করার সূত্র ধরে বিক্ষোভ করেছে শ্রমিকরা।পরে তারা তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে একই ঘটনায় পুলিশ সদস্যের শাস্তির দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা।
“খুলনা থেকে কালীগঞ্জগামী ট্যাংকলরি ড্রাইভার সিরাজুল মোটর সাইকেল আরোহী পুলিশ সদস্যকে সাইড দিতে দেরি করেছিল। এতে ক্ষুব্ধ হয়ে চলন্ত গাড়িতে লাফিয়ে উঠে সিরাজুলকে মারধোর করে ওই পুলিশ সদস্য বলে জানান খুলনা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতা আবুল কালাম আজাদ জানান।
তিনি আরো জানান, পরে আহত অবস্থায় সিরাজুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আমরা ট্যাংকলরি বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেছি।”
খুলনা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা আরো বলেন, “হর্ন বাজালেই সাইড দেয়া যায়না। সামনে গাড়ি থাকাতে সাইড দিতে দেরি হয়েছে। এ ঘটনার দায়ভার কেন ড্রাইভারকেই নিতে হবে। পুলিশ সদস্যের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ দেব না। এ ব্যাপারে এখন দৌলতপুল থানার ওসির সাথে আলোচনা চলছে।”
[b]খুলনা,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শ্রমিকরা
খুলনার মহসীন মোড়ে ট্যাংকলরির ড্রাইভারকে পুলিশের মারধর করার সূত্র ধরে বিক্ষোভ করেছে শ্রমিকরা।পরে তারা তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে একই ঘটনায় পুলিশ সদস্যের





