নাবিকদের কল্যাণের জন্য সামুদ্রিক জাহাজের শ্রম কনভেনশন এবং নাবিকদের পরিচয়পত্র সংক্রান্ত কনভেনশন অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।  
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হুসাইন ভূঁইয়া টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।  
ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ