কুষ্টিয়ার খোকসায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মোড়াগাছা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন সাইদুল ইসলাম (৩০),রিম্পা খাতুন (২৬), রাশিদা খাতুন (২৫),জনি আলম (২৩) ও তুহিন (১৮)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের কুমারখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান,দুপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মোড়াগাছা গ্রামের পশ্চিমপাড়ার তাঁতী সম্প্রদায়ের ওপর অতর্কিত হামলা চালায় পূর্বপাড়ার লোকজন। পরে তাঁতী সম্প্রদায়ের লোকজনও সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে উভয়পক্ষের ২৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খোকসা থানার অফিসার ইন চার্জ (ওসি) কর্মকর্তা আলী নেওয়াজ জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি। পরে গ্রামবাসীদের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫
কুষ্টিয়ার খোকসায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মোড়াগাছা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে





