বরিশালের নথুল্লাবাদে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে সংর্ঘের ঘটনা ঘটে।
মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম দাবী করেছেন, সংঘর্ষ চলাকালে ২৫টি মাহিন্দ্রা ভাংচুর করা হয়েছে।
নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, যাত্রী ওঠানো নিয়ে সেবা পরিবহনের হেলপার ও সুপারভাইজারকে মাহিন্দ্রা শ্রমিকরা তাদের অফিসে নিয়ে মারধর করে। এ খবর বাস শ্রমিকরা জানতে পেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নগর পুলিশের উপকমিশনার এটিএম মোজাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষকে নিয়ে সমঝোতার জন্য বসা হয়েছে।’
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]