নবাবগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম পলাশ হালদার (২৫)।
রোববার গভীর রাতে ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দোকানের মালামালও লুট করা হয়।
পলাশকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বান্দুরা বাজারের দোকানদারেরা স্বর্ণপট্টিতে গিয়ে বসন্ত জুয়েলারির ভেতর পলাশ হালদারের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় দোকানের ভেতর সব জিনিসপত্র এলোমেলো পড়ে ছিল। পরে পলাশের স্বজন ও পুলিশকে জানান। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
[b]ঢাকা,৫ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]