মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি যাত্রী চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০)। চালকের নাম কবির মাল।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি হাজীগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ হার্ড ব্রেক করলে পেছনে থাকা একটি সিএনজিটি ধাক্কা লেগে একটি পিক-আপের সামনে গিয়ে পড়ে। এ সময় সিএনজির চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়ে ৪ জন আহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই যাত্রী মোহর আলী মারা যান।
স্থানীয়রা বাকিদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক কবির মালকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত দু’জন হাসপাতালে চিকিৎসা নেন
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ বলেন, ত্রিমূখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এনএইচ





