আগামী ১০ মে’র মধ্যে সব গাড়ির কালো বা অস্বচ্ছ গ্লাস অপসারণের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে যেসব গাড়ির উইল্পশিট, দুই পার্শ্বের জানালা ও পেছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট-ইন), সেগুলোর ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান খান স্বাক্ষরিত প্রজ্ঞপনে বলা হয়, দেশে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে অপরাধীরা কালো/রঙিন/মার্কারি/অস্বচ্ছ গ্লাসযুক্ত গাড়ি ব্যবহার করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের পক্ষে গাড়ির ভেতরের লোকজন অথবা পরিবহনকৃত বস্তু শনাক্ত করা, গাড়ি ব্যবহারকারী অপরাধীদের গতিবিধির উপর নজর রাখা এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণে সমস্যা সৃষ্টি হওয়ায় গত ৩০ এপ্রিল মাইক্রোবাসে কালো/রঙিন/মার্কারি/অস্বচ্ছ গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়।
১৯৮৩ মালের মোটরযান অধ্যাদেশের (১৯৮৮ সালের ২৭ নং আইন দ্বারা সংশোধিত) ৫৩ ধারায় ক্ষমতাবলে এবং আমদানি ও রফতানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ এর ৩ ধারা মতে ২০০৬ সালের ২৭ মার্চ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এসআরও নং ৫৪-আইন/২০০৬, অনুসরণে তা করা হয়েছিল।
আর যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পার্শ্বের জানালা ও পেছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট-ইন), সেগুলোর ক্ষেত্রে উপরিউক্ত আদেশ প্রযোজ্য হবে না।
এ নির্দেশ অমান্য করা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ
১০ মে'র মধ্যে গাড়ির কালো গ্লাস অপসারণের নির্দেশ
আগামী ১০ মে’র মধ্যে সব গাড়ির কালো বা অস্বচ্ছ গ্লাস অপসারণের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে যেসব গাড়ির উইল্পশিট, দুই পার্শ্বের জানালা ও পেছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট-ইন), সেগুলোর ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না।
কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা
রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ছুটি শেষে চেনা রূপে ঢাকা: সড়কে গাড়ির চাপ, বাসে ঠাসাঠাসি
টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পল্টন পর্যন্ত সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গণপরিবহনে ওঠার জন্য ভিড় এবং ব্যস্ত সড়কে গাড়ির ধীরগতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষকে। ছুটির দিনের তুলনামূলক স্বস্তি কাটিয়ে রাজধানী ফিরেছে চেনা কর্মব্যস্ততায়।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, প্রতিবাদ জানাল জামায়াত
আজ ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা ও প্রতিবাদ জানালো।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে।
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত
গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
















