সাতক্ষীরার দেবহাটা এলাকায় যৌথবাহিনীর গুলিতে শিবিরের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টায় নারকেলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিবির কর্মী হচ্ছেন মারুফ হোসেন (২৪) ও আবুল কলাম (২২)।
নিহত আবুল কালাম উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি বলে জানা গেছে।
ওসি তারক বিশ্বাস জানান, গতকাল শনিবার ভোরে কালাম ও মারুফকে দেবহাটা উপজেলার কুলিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাদের নিয়ে গতকাল দিবাগত রাতে যৌথবাহিনী অভিযানে নামে। বিভিন্ন এলাকায় অভিযান শেষে আজ ভোরে নারকেলি গ্রামের জিয়াউর রহমানের বাড়ির দক্ষিণ পাশে পৌঁছে যৌথবাহিনী।
এসময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথবাহিনীর ওপর হামলা চালিয়ে ওই দুইজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে অন্তত অর্ধশত রাউ- গুলি ও ১৫টি বোমার বিস্ফোরণ ঘটায়। যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় কালাম ও মারুফ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথম দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তার দাবি।
[b]ঢাকা, ২৬ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় পুলিশের গুলিতে ২ শিবিরকর্মী নিহত
সাতক্ষীরার দেবহাটা এলাকায় যৌথবাহিনীর গুলিতে শিবিরের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টায় নারকেলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিবির কর্মী হচ্ছেন মারুফ হোসেন (২৪) ও আবুল কলাম (২২)





