[b]টোকিও :[/b] জাপানে বিষাক্ত হিমায়িত খাবার খেয়ে তিন শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। খবর এএফপি’র।
আশাহি শিম্বুন ও স্থানীয় অপর এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়,টোকিও’র উত্তরে গুন্মার একটি কারখানায় উৎপাদিত হিমায়িত বিষাক্ত খাবার খেয়ে অনেকে বমি করছেন ও অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
জাপানের মধ্যাঞ্চলে এটি হচ্ছে সর্বশেষ খাদ্যে বিষক্রিয়ার ঘটনা। কারখানাটি দেশের সবচেয়ে বড় সামুদ্রিক খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান মারুহা নিচিরো হল্ডিংস’র একটি অঙ্গ প্রতিষ্ঠান।
ওই কোম্পানির উৎপাদিত কিছু হিমায়িত খাদ্যদ্রব্য খেয়ে লোকজন অসুস্থ হয়ে পড়ার খবর গত মাসে প্রকাশিত হওয়ার পর জাপানি পুলিশ ওই কারখানায় তল্লাশি চালায়।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়,ওই কারখানার উৎপাদিত খাদ্যদ্রব্যে কোন বিষাক্ত দ্রব্য মিশে থাকতে পারে বলে পুলিশের ধারণা। সেখানে উৎপাদিত হিমায়িত খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে পিৎজা ও লাসাগনা নামের খাবার।
শ্রেণীহীন
জাপানে বিষাক্ত খাবার খেয়ে তিন শতাধিক অসুস্থ
জাপানে বিষাক্ত হিমায়িত খাবার খেয়ে তিন শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। খবর এএফপি’র। আশাহি শিম্বুন ও স্থানীয় অপর এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়,টোকিও’র উত্তরে গুন্মার একটি কারখানায় উৎপাদিত





