[b]ঢাকা : [/b]গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের ২৭ হাজার ১১৭ জন মানুষের সৃষ্ট মানব পতাকাকে বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ স্বীকৃতি দেয়ায় রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশবাসী ও এর আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন।
শনিবার এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এ সাফল্য গোটা জাতিকে অনুপ্রাণিত করবে। এ রেকর্ড ইতোমধ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে পোস্ট করা হয়েছে (http://www. guinnessworldrecords. com/world-records/ 2000/ largest- human-national-flag)।  
বেসরকারি মোবাইল কোম্পানি রবি এজিয়েটা লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশের জন্য এ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে।