চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই টেন্ডল বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার সন্ধ্যা ৭ টার সময় একটি বাড়ির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ‘একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।’ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে টেন্ডল বাড়ি এলাকার প্রায় ১৫টি বাড়ি পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১৫ বসতবাড়ি পুড়ে ছাই
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই টেন্ডল বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।





