কক্সবাজার শহরে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনায় ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় মাটি খুঁড়ে আজিজুর রহমান আরজু (২০) নামের অপহৃত এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোর রাত ৪ টার দিকে শহরের পাহাড়তলীর ছাত্তারঘোনা নামক পাহাড়ী জনপদে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় ভোরে অভিযান চালানো হয়। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর গুলি বর্ষণ করে। এতে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে তিনিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ৪০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২টি দেশিয় তৈরি অত্যাধুনিক অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
কক্সবাজারে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ; মাটিচাপা লাশ উদ্ধার
কক্সবাজার শহরে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনায় ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় মাটি খুঁড়ে আজিজুর রহমান আরজু (২০) নামের অপহৃত এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ





