নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আনসার সদস্যের ছেলেকে তুচ্ছ ঘটনার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাত ২টায় উপজেলার মৈকুলী আরাফাতনগর এলাকাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরিফুল ইসলাম রানা (২৪)। সে রাঙামাটিতে কর্মরত আনসার সদস্য মহিউদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান জানান, মহিউদ্দিন রাঙমাটিতে কর্মরত থাকলে পরিবারের সদস্যরা বসবাস করেন রূপগঞ্জের মৈকুলি আরাফাতনগর এলাকাতে। তুচ্ছ ঘটনা নিয়ে শনিবার রাতে বাড়ির কেয়ারটেকার পলাশের সঙ্গে রানার বাকবিতন্ডা ঘটে। এক পর্যায়ে রাত ২টায় পলাশ নিজে হাতুড়ি দিয়ে রানাকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। রাত ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে কেয়ার টেকার পলাশ পলাতক রয়েছে।
[b]নারায়ণগঞ্জ, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]