দেশের ২ বিভাগের দুই বৃহৎ জেলা রংপুর ও মৌলভীবাজার থেকে ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে রংপুরের পিরগাছা উপজেলার রেল স্টেশন সংলগ্ন সুকান পুকুর থেকে অজ্ঞাত যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে বোনারপাড়া জিআরপি থানা পুলিশ।
অন্যদিকে,  সকাল ৯টার কিছু পূর্বেই মৌলভীবাজার শহরের কোট রোড সংলগ্ন ফুটপাতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র ও আমাদের জেলা প্রতিনিধিরা জানায়, উভয় লাশেরই ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]