নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রাম থেকে এক যুবলীগ কর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃতের নাম ফয়েজ আহমেদ বাবলু (৩২)।
রোববার রাতে এ অপহরণের ঘটনা ঘটে।
সে বৈকুন্ঠপুর গ্রামের আনছার উদ্দিনের ছেলেএবং ইউনিয়ন যুবলীগের একজন কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পরে বাড়ির পাশের বাজারে যাওয়ার পথে বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন দুর্বৃত্ত ৪-৫টি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে বাবলুকে অপহরণ করে নিয়ে যায়।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]