ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শৈলকুপা-লাঙ্গলবাধ বেবীস্ট্যান্ড থেকে আয়ুব আলী (৬০) নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ফেনসিডিলের বোতলগুলো পানের ডিব্বার মধ্যে লুকানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টার সময় থানা সংলগ্ন শৈলকুপা-লাঙ্গলবাধ বেবীস্ট্যান্ডে আভিযান চালিয়ে আয়ুব আলীকে আটক করে পুলিশ। এসময় তার পানের ডিব্বার ভিতরে লুকানো ৪২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তিনি আরো জানান, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনায় শৈলকুপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ