ফেনীর দাগনভূঁঞা পৌরসভার রামানন্দপুর গ্রামের সর্দার বাড়িতে ৩০ ভরি স্বর্ণসহ ২০ লাখ টাকার মালপত্র লুটের ঘটনা ঘটেছে।
সোমবার রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
দাগনভূঁঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান জানান, রাত ৩টার দিকে ১০/১২ জনের একটি স্বশস্ত্র ডাকাত দল সর্দার বাড়ির ব্যবসায়ী তোফায়েল আহম্মদের ঘরে ঢোকে। তারা ঘরের লোকজনের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণসহ ২০ লাখ টাকার মালপত্র লুটে নেয়।
দাগনভূঁঞা থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
দাগনভূঁঞাতে ৩০ ভরি স্বর্ণসহ ২০ লাখ টাকার ডাকাতি
ফেনীর দাগনভূঁঞা পৌরসভার রামানন্দপুর গ্রামের সর্দার বাড়িতে ৩০ ভরি স্বর্ণসহ ২০ লাখ টাকার মালপত্র লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। দাগনভূঁঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান





