যারা গবেষণা কাজে নিয়োজিত থাকেন তাদের সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে গবেষকদের বিশেষ অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, আগেই মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এখন পর্যায়ক্রমে দেশের প্রাথমিক স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
অনুষ্ঠানে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে ধনী রাষ্ট্র রূপে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করার জন্য উদ্যেগ গ্রহণ করা হবে। শিক্ষাকে বিজ্ঞান ভিত্তিক করতে আমরা যথেষ্ট অবদান রেখেছি। ডিজিটাল হওয়ার পথে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি লাভ করেছে।
বাংলাদেশ শিক্ষা-দীক্ষা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ[/b]