যারা মাটির সাথে যুদ্ধ করে ফসল ফলায় তাদের বঞ্চিত করা যাবে না। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি।
রোববার পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আউশ ধান ও বোনা আউশ ধান (নেরিকা) চাষে সরকারের বিনামূল্যে বীজ,রাসায়নিক সার ও নগদ অর্থ প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী প্রকৃত কৃষকদের কৃষি উপকরণ ও সার প্রদানের উপর জোর দেন। তিনি কৃষি উপকরণ বিতরণের জন্য কৃষকদের স্বচ্ছ তালিকা তৈরী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ভূমিমন্ত্রী বলেন,সরকার কৃষকদের বিনা জমানতে কৃষি ঋণ প্রদানসহ বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তিনি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার ১৯৬ জন কৃষকের মধ্যে ১৯৬ বিঘা কৃষি আবাদী জমির জন্য বিনামূল্যে ১ হাজার ৭৫ কেজি বীজ,৩ হাজার ৯শ' কেজি ইউরিয়া সার,১ হাজার ৯৬০ কেজি ডিএপি,১৯৬ কেজি এমওপি,সেচের জন্য নগদ ৫৮ হাজার ৫শ’ টাকা এবং আগাছা দমনের জন্য ৬ হাজার টাকা প্রদান করেন। প্রণোদনার মোট ব্যয় ২ লাখ ৫০ হাজার টাকা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সানোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস,উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু,পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজার রহমান,উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলম ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশীর আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
যারা মাটির সাথে যুদ্ধ করে ফসল ফলায় তাদের বঞ্চিত করা যাবে না। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের দুর্ভোগ লাঘব এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার পাশাপাশি নতুন করে মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া ঠেকানো সম্ভব হবে।
হিমাগারে আলু রেখে লোকসানের মুখে কৃষকরা
হিমাগারে রেখে পরে ভালো দামে আলু বিক্রির আশায় ছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। তবে সেই আশা পূরণ হচ্ছে না। হিমাগার ভাড়া, পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর দাম পড়েছে ১৯ থেকে ২০ টাকা। অথচ বাজারে সেই আলু বিক্রি হচ্ছে ১৪ টাকা কেজি দরে। এতে কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের।
নাটোরে বিষ প্রয়োগে কৃষকের ৩ বিঘা জমির ধান নষ্ট
নাটোরের লালপুরে আগাছানাশক বিষ প্রয়োগ করে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন কৃষক মোজাম্মেল। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
জাতিসংঘ অধিবেশন সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: নেপালের প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে গিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। যুদ্ধের জন্য অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত পেরিয়ে দ্রুত পৌঁছে গেলেও কৃষকের কাছে সময়মতো সার ও জ্বালানি পৌঁছায় না- এই বৈপরীত্য তুলে ধরে তিনি বলেন, বিশ্ব এমন এক ব্যবস্থা তৈরি করেছে যেখানে যুদ্ধের জন্য সরবরাহব্যবস্থা প্রায় নিখুঁত, কিন্তু খাদ্যের জন্য তা ভেঙে পড়েছে।
রাত ৩টায় লাইনে দাঁড়িয়েও সার পেলেন না কৃষকরা
কুড়িগ্রামে সার সংকট দেখা দিয়েছে। রাত ৩টায় ডিলার পয়েন্টে লাইনে দাঁড়িয়েও সার পেলেন না কৃষকরা।
















