রাজধানীর মিরপুর বেড়িবাঁধের গোড়ান চটবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৭) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় এলাকার পুলিশ চেকপোস্টের কাছে গাঙচিল রেস্টুরেন্ট সংলগ্ন রাস্তার ধার থেকে লাশটি উদ্ধার করে শাহআলী থানা পুলিশ। পুলিশ চেকপোস্টের কাছে গাঙচিল রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে পথচারীরা শাহআলী থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান জানান,রাস্তার পাশে জঙ্গলের মধ্য থেকে শার্ট-প্যান্ট পরা যুবকের গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় জানার জন্য ইতোমধ্যে খোঁজ নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা,জেইউ,৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
রাজধানীতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
রাজধানীর মিরপুর বেড়িবাঁধের গোড়ান চটবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৭) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।





