চলতি বছরেই বহুল প্রতীক্ষিত রাঙ্গামাটি মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে চলতি শিক্ষাবর্ষেই মেডিকেল কলেজটির শিক্ষার্থী ভর্তির প্রশাসনিক অনুমোদনও মিলেছে। প্রথম পর্যায়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষেই ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে রাঙ্গামাটি মেডিকেল কলেজে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মাহফুজা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তির যাবতীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা হিসেবেই ভর্তির প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে।
চিঠিতে ‘রাঙ্গামাটি মেডিকেল কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে’ বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে রাঙ্গামাটি মেডিকেল কলেজ, রাঙ্গামাটিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ১ম বর্ষে ৫০ জন ছাত্রছাত্রী ভর্তির নিমিত্তে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো।’
জানা গেছে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের করোনারি ইউনিট ভবনে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে একাডেমিক ভবনসহ অন্যান্য স্থাপনার কাজ শুরু হবে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি দীর্ঘ ১০ বছরের। এই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত মেয়াদে রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। গত সরকারের মেয়াদের শেষের দিকে প্রধানমন্ত্রী রাঙ্গামাটি সফর করে মেডিকেল কলেজের ফলক উন্মোচন করেন।
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাঙ্গামাটি সফরে এসে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে জায়গা নির্ধারণ করেন। কিন্তু কলেজ ক্যাম্পাসের জায়গা নিয়ে টানাপোড়েন এবং পাহাড়িদের একটি আঞ্চলিক রাজনৈতিক দলের বিরোধিতার কারণে মেডিকেল কলেজ স্থাপনে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিক্ষার্থী ভর্তির অনুমোদন এর মধ্য দিয়ে শুরু হলো রাঙ্গামাটিতে মেডিকেল কলেজের যাত্রা।
[b]ঢাকা, ০৫ মে (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
শ্রেণীহীন
রাঙ্গামাটি মেডিকেল কলেজের যাত্রা শুরু
চলতি বছরেই বহুল প্রতীক্ষিত রাঙ্গামাটি মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে চলতি শিক্ষাবর্ষেই মেডিকেল কলেজটির শিক্ষার্থী ভর্তির প্রশাসনিক অনুমোদনও মিলেছে। প্রথম পর্যায়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষেই ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে রাঙ্গামাটি মেডিকেল কলেজে।





