ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর এলাকায় রবিবার স্থানীয়রা তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে। হত্যা ও পরে তাদের লাশ ফেরত দিতে ভারত বিলম্ব করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
এতে বলা হয়,ভারতীয় কর্তৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য লাশগুলোকে তাদের হাতে হস্তান্তরের জন্য অনুরোধ করে এবং অপরাধীদের শনাক্ত করতে তাদেরকে সহযোগিতার কথা বলা হয়।
ইতোমধ্যেই ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য,শনিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর এলাকায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার বাংলাদেশি কতৃপক্ষের হাতে নিহতদের লাশ ফেরত দেয়ার কথা ছিল।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর এলাকার সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫),একই এলাকার মানিকভান্ডার গ্রামের খোরশেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) এবং ওসমানপুর গ্রামের মফিজউল্লার ছেলে ওমর আলী (৩০)।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
ত্রিপুরায় ৩ বাংলাদেশি হত্যায় সরকারের প্রতিবাদ
ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর এলাকায় রবিবার স্থানীয়রা তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে। হত্যা ও পরে তাদের লাশ ফেরত দিতে ভারত বিলম্ব করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের





