সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকেরা।
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে ধর্মঘট চলাকালে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। এতে চড়ম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আনসার আলী জানান, সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে পুলিশ ঢুকে শ্রমিকদের ওপর টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ করা ছড়াও মরধর করে।
এর প্রতিবাদে পুলিশ সুপার ইমরান হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুল ইসলামকে প্রত্যাহার করা না পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে।
তাদের এই ধর্মঘটে একাত্মা ঘোষণা করেছে জেলা ট্রাক শ্রমিক, ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়ন বলে জানান আনসার আলী।
শনিবার সকালে সিরাজগঞ্জ- এনায়েতপুর সড়কে সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে বাস শ্রমিকেরা সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনালের সামনে সিরাজগঞ্জ- বগুড়া মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ শ্রমিকদের টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকেরা। সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে ধর্মঘট চলাকালে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা





