দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আগুন ও যানবাহন ভাঙচুরের মামলায় জুড়ী উপজেলায় জামায়াতের সাধারণ সম্পাদক আবদুল হাই হেলালকে (৫৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুর রহমান টাইম নিউজকে জানান, অন্য একটি মামলায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পান আবদুল হাই। কিন্তু ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় জুড়ী উপজেলার দুখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন ও গাড়ি ভাঙচুরের অপর একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
[b]মৌলভীবাজার,৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
মৌলভীবাজারে জামায়াত নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আগুন ও যানবাহন ভাঙচুরের মামলায় জুড়ী উপজেলায় জামায়াতের সাধারণ সম্পাদক আবদুল হাই হেলালকে (৫৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগারের সামনে
মৌলভীবাজার-হবিগঞ্জে প্লাবনের শঙ্কা, সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি
দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা-কুশিয়ারা নদীর পানি কমতে থাকায় আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একইসঙ্গে মনু ও খোয়াই নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কায় মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
৪০ হাজার মানুষ পানিবন্দি মৌলভীবাজারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাইয়ের একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় জেলার চার উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে মৌলভীবাজারের সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ প্রায় ১০ হাজারের পরিবারের অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
মনু নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ গ্রাম প্লাবিত
অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার টেংরা ও কামারচাক ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে বহু গ্রাম প্লাবিত
অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙে গেছে। এতে উপজেলার ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। পানিতে তলিয়ে গেছে আউশ ধানসহ বিভিন্ন ফসলের মাঠ।
মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি
মৌলভীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা থামছেই না। গত এক সপ্তাহ ধরে ১৫-২০ বার পুশইনের চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে তা ব্যর্থ হয়েছে। গত কয়েক দিনে জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থান নিয়ে টহল বৃদ্ধি করেছে।
















