সিলেটে হাসান কেমিক্যাল নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল পণ্য উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় কারখানা থেকে মালিকসহ ২ জনকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে নগরীর নয়াসড়কে হাসান কেমিক্যাল থেকে এ পণ্য উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, কারখানার মালিক কাওছার আহমদ আল হাসান ও সহযোগী সুহেল আহমদ।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শুভেন্দু দাস জানান,হাসান কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের লেভেল লাগিয়ে ভেজাল তেলসহ বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল পণ্য উদ্ধারসহ কারখানার মালিক ও কর্মচারীকে আটক করা হয়।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
সিলেটে কারখানায় অভিযান, আটক ২
সিলেটে হাসান কেমিক্যাল নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল পণ্য উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় কারখানা থেকে মালিকসহ ২ জনকে আটক করা হয়





