আগামী উপজেলা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।
সোমবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারসহ বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় নির্বাচন কমিশনার জাবেদ আলী নওগাঁ সদর উপজেলার নব-নির্মিত সার্ভার স্টেশন ভবন উদ্বোধন করেন।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসআর
[/b]