চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়েছে কোস্টগার্ডের সদস্যরা। এতে ৪০ মণ জাটকা জব্দ করেছেন তারা।
শুক্রবার গভীর রাতে এমভি প্লোটিলা নামক যাত্রীবাহী একটি লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, রাতে এমভি প্লোটিলায় অভিযান চালিয়ে ৮টি ঝুড়িতে রাখা ৪০ মণ জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন মাস্টার লে. এম এইচ হাবিবুর রহমান রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে গরীব, দুস্থদের মধ্যে ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]