রোববার (৬ সেপ্টেম্বর) র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিস্তারিত জানাবেন।

দারুস সালাম এলাকার একটি টিনশেড বাসায় টেলিভিশন দেখার সময় বাইরে থেকে ছোড়া একটি গুলি লাগে জেসমিন বেগম (৩৮) নামের এক গৃহবধূর শরীরে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাতবরবাড়ি মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ওই নারীর ছেলে ইয়াসিন জানান, তার মা ঘরের জানালা খোলা রেখে টিভি দেখছিলেন। হঠাৎ অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আনা হয় ঢাকা মেডিকেলে।

তবে ঠিক কী কারণে তার মাকে দুর্বৃত্তরা গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি ইয়াসিন।

জেসমিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ওই নারী ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন।

এনএইচ