[b]সিরাজগঞ্জ:[/b] বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের হোড়গাঁতী এলাকায় একটি মালবোঝাই ট্রাকে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমা নিপেক্ষে এক জন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছে অন্তত তিনজন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, একটি সবজি বোঝাই ট্রাক উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। ট্রাকটি মঙ্গলবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের হোড়গাতী এলাকায় পৌঁছলে অবরোধকারীরা তাতে পেট্রল বোমা ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
মুহুর্তের মধ্যে আগুন সমস্ত ট্রাকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর তিন জন অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ও আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সিরাজগঞ্জের ট্রাকে আগুন: নিহত ১
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের হোড়গাঁতী এলাকায় একটি মালবোঝাই ট্রাকে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমা নিপেক্ষে এক জন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছে অন্তত তিনজন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
গোলাম পরওয়ারের সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা এবং দুই নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে।
আদালত অবমাননা সিরাজগঞ্জে ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
















