৫ই জানুয়ারির নির্বাচনে জনগনের মতামতের প্রতিফলন ঘটেনি। এই নির্বাচনে জনগনের সম্মতি ছিলনা। তাই জনগণের সম্মতি পেতে হলে নির্বাচন কমিশনকে পূর্নগঠন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, নির্বাচনে অংশ গ্রহনকারি এবং নির্বাচন বর্জনকারি সকল রাজনৈতিক দল নাগরিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে বিরাজমান সংকট নিরসনে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জাতীয় সনদ প্রণয়নে সব দলের অংশ গ্রহনে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য সোচ্চার হতে হবে। বর্তমান সংসদের এমপিদের মধ্যে ৪২ জন সরকারকে কোন আয়কর দেন না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, ড. তোফায়েল আহমদ, বদিউল আলম  মজুমদারসহ অনেকে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]