গোপন সংবাদের ভিত্তিতে মুগদা এলাকা থেকে  শুক্রবার দুপুরে বিদেশি পিস্তলসহ কালাম আজাদ ওরফে খোকন (৪৭) নমে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যা ব-৩ এর একটি দল।
র্যা ব ৩ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,দুপুর আড়াইটার দিকে রাজধানীর মুগদার ঝিলপাড়, উত্তর মুগদা এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ ওরফে খোকনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,১টি ম্যাগাজিন,২রাউন্ড গুলি ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে খোকন  জানিয়েছে,দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্র ক্রয় ও বিক্রয় করে আসছে খোকন।
মুগদা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ ওমর ফারুক জানান, খোকনের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]