দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশি শ্রমিকদের আকামা পরিবর্তনের স্থায়ী অনুমতি দেবে সৌদি সরকার। ১৬ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করা হবে।
শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সাংবাদিকদের এ বিষয়ে ধারনা দেন।
বিগত বছরের ৩ নভেম্বর শেষ হওয়া সৌদি সরকারের সাধারণ ক্ষমার আওতায় প্রায় ৮ লাখ বাংলাদেশি শ্রমিক আকামা পরিবর্তনের সুযোগ লাভ করে। এখনো দেশটিতে অসংখ্য শ্রমিক আকামা জটিলতার মধ্যে রয়েছে। আগামী রোববার থেকে সৌদি সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে ওই শ্রমিকরা পছন্দমত কাজ এবং মালিক পরিবর্তনের সুযোগ পাবেন।
[b]ঢাক, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]