হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ৭'শ গ্রাম ওজনের ১০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার কামরুল আহসান জানান,সন্ধ্যা সোয়া ৭টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে স্বর্ণের বারগুলি আনা হয় বলে জানান তিনি।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]