[b]পটুয়াখালী:[/b] পটুয়াখালী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যক্ষ শাহ আলমকে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলার গলাচিপা উপজেলা শহরের কলেজরোড এলাকার নিজ বাসা থেকে আটক করা হয় তাকে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শির চন্দ্র কর্মকার জানান,শাহ আলম তার নিজ বাসায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠক করছিলো। পুলিশের একটি প্রতিনিধি দল এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
তিনি আরো জানান, শাহ আলম দীর্ঘদিন ধরে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
পটুয়াখালীতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির গ্রেফতার
পটুয়াখালী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যক্ষ শাহ আলমকে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক
পটুয়াখালীর বাউফলে ২৪ পিস ইয়াবাসহ অন্তর দাস (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি দশমিনা উপজেলার বাসিন্দা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।
পটুয়াখালীতে আইফোনের জন্য দেড় বছরের শিশুপুত্রকে বিক্রি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
পটুয়াখালীতে কুকুর হত্যার ঘটনায় মামলা
পটুয়াখালী সদরের আউলিয়াপুর ইউনিয়নে হাঁস খাওয়ার অপবাদে দুটি পোষা কুকুরকে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছেন। প্রায় এক শতাব্দী ধরে চলে আসা ধর্মীয় রীতি অনুসরণ করে এসব গ্রামের মানুষ আগাম কোরবানির ঈদ পালন করে আসছেন।
পটুয়াখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
















