দিনাজপুরের পার্বতীপুর সড়কের বার্নীর ঘাট নামক স্থান থেকে এক অজ্ঞাতনামা যুবককের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করা হয়।
গত সোমবার রাতে দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর সড়কের বার্নীর ঘাট ইটভাটা সংলগ্ন চিরাতী ব্রীজের কাছে কে বা কারা এক অজ্ঞাতনামা যুবককে (২৮) গুলি করে লাশ ফেলে রেখে যায়।
মঙ্গলবার পার্বতীপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ খবর লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
পার্বতীপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর সড়কের বার্নীর ঘাট নামক স্থান থেকে এক অজ্ঞাতনামা যুবককের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করা হয়।





