সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সাথে সংঘর্ষে শিবির কর্মী জামাল ফারুক গুলি বিদ্ধ হয়েছে । আজ ভোররাতে শ্যামনগরের কাশিমারি গ্রামে এঘটনা ঘটে এসময় পুলিশের সিপাহি ফেরদৌস ও মিলন দর্জি আহত হয়।
শ্যামনগর থানার ওসি  ছগির মিয়া টাইম নিউজকে  জানান, আসামি ধরতে পুলিশে একটি টহল দল কাশিমারি গ্রামে যায় । এ সময় জামায়াত -শিবিরের কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে । এসময়  পুলিশ ও  পাল্টা গুলি ছোড়ে । পুলিশের গুলিতে শিবির কর্মী জামাল ফারুক গুলি বিদ্ধ হয় । তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে  । এসময় পুলিশ সদস্য ফেরদৌস ও মিলন দর্জি আহত হয় ।
[b]সাতক্ষীরা,এজে, ৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]