[b]চট্টগ্রাম:[/b] নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রুবি গেইট এলাকায় অবস্থিত বায়েজিদ গ্রুপের একটি রি রোলিং মিলে আগুন লেগে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বেলা একটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ এবং বায়েজিদ স্টেশন থেকে দুটি ইউনিটের চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রায় পৌনে এক ঘণ্টার আগুনে স্টিল মিলের একটি বৈদ্যুতিক সাব স্টেশন, লোহা গালানোর যন্ত্রপাতি,গোড়াউন,এবং কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে আগুনে প্রায় অর্ধ কোটি টাকার অর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ফ্যাক্টরি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানান,বেলা একটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর দুপুর দুইটার দিকে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। কেউ হতাহত হয়নি। আগুনে রড় তৈরির এ কারখানার ব্যাপক যন্ত্রপাতি ও একটি বৈদুতিক সাব স্টেশন পুড়ে গেছে।