চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন থেকে গৃহবধূ মনিরা বেগমের (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মনিরা বেগম বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর বাখরআলী গ্রামের রজবুল হকের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মনিরাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মুখে রক্তের দাগ রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায়।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]