ভোলার চরফ্যাশন উপজেলার শিবচরসংলগ্ন সাগর মোহনা থেকে মাছ, জাল ও পাঁচটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের হাতে ১০ জেলে আহত হয়েছেন। রবিবার ভোর ৪টার সময় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন- নূরু (৩৬), হাসান (৪৫), মিরন (৪৩), হারুন (৩৮), মাজেদ (৫৫), সিরাজ (৩৩) ও নাদিম (৬০)।
জেলেরা জানান, শনিবার রাতে নাদিম মাঝির নেতৃত্বে জেলেদের একটি দল সাগর মোহনায় মাছ ধরতে যায়। রবিবার ভোরের দিকে শিবচরসংলগ্ন সাগর মোহনায় আসলে ২০-২৫ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও পিস্তলের মুখে জিম্মি করে তাদের মারধর করে। এ সময় জাল, মাছ, পাঁচটি ট্রলারসহ সাতমাঝিকে অপহরণ করে নিয়ে যায়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক জানান, শনিবার ভোরে ডাকাতির ঘটনা শুনেছি। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।
[b]ভোলা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
ভোলায় ৫ ট্রলারসহ সাত জেলের অপহরণ
ভোলার চরফ্যাশন উপজেলার শিবচরসংলগ্ন সাগর মোহনা থেকে মাছ, জাল ও পাঁচটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের হাতে ১০ জেলে আহত হয়েছেন। রবিবার ভোর ৪টার সময় এ ঘটনা ঘটে





