ডাকাতি করতে গিয়ে জনগণের হাতে আটক হয়েছে ৩ ডাকাত। শনিবার দিবাগত রাত দেড়টার সিলেট শহরতলীর ইসলামপুরে মোহাম্মদপুর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, নাজমুল ইসলাম রাজিব, তানভীর ও জসিম।
এলাকাবাসী জানান, ইসলামপুরের মোহাম্মদপুর আবাসিক এলাকার ৫০ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। আজির উদ্দিনের ভাড়াটিয়া কামরুলের বাসায় ডাকাতরা হানা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ৩ জনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। তবে তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়।
শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
সিলেটে ৩ ডাকাত আটক
ডাকাতি করতে গিয়ে জনগণের হাতে আটক হয়েছে ৩ ডাকাত। শনিবার দিবাগত রাত দেড়টার সিলেট শহরতলীর ইসলামপুরে মোহাম্মদপুর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে





