বাংলাদেশকে সম্ভাবনার দেশ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ মন্তব্য করেছেন, কোন শক্তি বাংলাদেশের অগ্রগতি রুখতে পারবে না।
তিনি বলেছেন, আমেরিকা বাণিজ্য সুবিধা বন্ধ করেও আমাদের রপ্তানি আয় কমাতে পারেনি। সামনে আমাদের রাপ্তানি আয় আরও বাড়বে বলেও জানিয়েছেন বানিজ্যমন্ত্রী।
বুধবার বিকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে মোটর পার্টস প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, কিছুদিন আগে বাংলাদেশে যারা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিল তারা আজ তাদের ভুল বুঝতে পেরেছে। তারা তাদের ভুল স্বীকার করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশকে আরও উন্নত করার লক্ষ্যে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ স্বরণ, ভারতে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার তারিক এ করিম, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরামুদ্দিন আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]