চাঁদপুরে মেঘনা নদীতে এমভি প্লোটিলা নামের একটি লঞ্চ থেকে ৭০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
সোমবার দিনগত রাত ৩টার দিকে মূলহেড এলাকায় মেঘনার ‘তিন নদীর মোহনা’ থেকে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চটি জাটকা নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা লঞ্চটিতে অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করে। তবে জাটকা পরিবহনের দায়ে কাউকে আটক করা সম্ভব হয় নি।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম মাহফুজুল ইসলাম টাইম নিউজকে জানান, জব্দকৃত জাটকা মঙ্গলবার সকালে দুঃস্থ ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়।
[b]চাঁদপুর,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]