শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকে পিন্টু দাস আত্মগোপনে ছিলেন। তার অবস্থান শনাক্ত করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়। এরপর সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম বলেন, পিন্টু দাসকে আটক করতে গত দুই দিন ধরে অভিযান চালানো হচ্ছিল। শেষ পর্যন্ত পটিয়া থেকে তাকে আটক করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঋণের চাপের কারণে পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে গিয়েছিলেন। আটক ব্যক্তিকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এস