দেশের সব জেলায় পর্যায়ক্রমে বিমানবন্দর তৈরির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘আকাশ প্রদীপের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বিমানের উন্নয়ন হয়। বিমানের নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ বিমান আগামী দিনে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করতে সরকার কাজ করছে।
তার সরকার বিমানের উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে ‘রাঙাপ্রভা’ নামে আরেকটি উড়োজাহাজ বাংলাদেশ বিমানে যুক্ত হবে। বিমানের সঙ্গে সংশ্লিষ্টদের সুযোগ সুবিধা বাড়তে সরকার আন্তরিক।
প্রবাসী বাংলাদেশিরা নিজের দেশের বিমানে চড়তে আগ্রহী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সময়ের ব্যপারে বিমানকে গুরুত্ব দিতে হবে। বিমানের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
সব জেলায় বিমানবন্দর তৈরির আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশের সব জেলায় পর্যায়ক্রমে বিমানবন্দর তৈরির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘আকাশ প্রদীপের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ জানান প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির বিকল্প নেই।
বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার কারণে সৃষ্ট অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপের কথা তুলে ধরে সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং জানিয়েছেন, বাংলাদেশের উদ্বেগের বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করবেন তিনি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, সেই সচিবকে জনপ্রশাসনে ন্যস্ত
ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
















