চট্টগ্রামে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধারের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি নুরুল আলম চৌধুরী প্রশাসনকে এই সময় বেঁধে দেন।
নির্ধারিত সময়ের মধ্যে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে উদ্ধার করতে না পারলে কঠোর কর্মসূচির হুমকি দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. নুরুল আলম চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরের কোতায়ালী থানাধীন পুরাতন টেলিগ্রাফ রোডে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। অপহরণের সাথে সাথে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের খবর দেয়া হলেও এগিয়ে আসেনি। এই সম্পর্কে তারা এখনও কোন তথ্য দিতে পারেনি।
সংবাদ সম্মেলনে জুয়েলার্স ব্যবসায়ীর সহ-সভাপতি কামাল পাশা বলেন,আমরা ব্যবসায়ীগণ সরকারের নিকট জান-মালের নিরাপত্তা চাই। নিরাপত্তার সহিত যাতে ব্যবসা-বাণিজ্য করতে পারি সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জুয়েলার্স ব্যবসায়ীর সিনিয়র সভাপতি মৃনাল কান্তি ধর,সুভাষ চন্দ্র ধর,স্বপন চৌধুরী ও সুজিত বরন ধর প্রমুখ।
সংবাদ সম্মেলনে সংগঠনটি ১৩ ফেব্রুয়ারি জুয়েলার্স সমিতি কার্যালয়ের সামনে মৃদুল চৌধুরীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর নাম মৃদুল চৌধুরীকে অপহরণ করে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কোতয়ালী থানার পুরাতন টেলিগ্রাফ রোড থেকে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় নিখোঁজ মৃদুল চৌধুরী ভাই কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তা অপহরণের মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
অপহৃত স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধারে আল্টিমেটাম
চট্টগ্রামে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধারের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি নুরুল আলম চৌধুরী প্রশাসনকে এই সময় বেঁধে দেন।





