সুন্দরবন থেকে অপহৃত জেলে নিশি কান্ত ইজারাদারের (৫০) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। শুক্রবার সকালে চাইলোবগী নদীতে মৃতদেহ ভাসতে দেখে জেলেরা তা উদ্ধার করে মংলার চিলায় নিয়ে আসে।
সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মৃতদেহটি মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।নিশি কান্ত মংলার দক্ষিণ কাইনমারী গ্রামের জ্যোতিশ ইজারাদারের ছেলে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভদ্রা ফরেস্ট স্টেশন সংলগ্ন পশুর চ্যানেল থেকে ২৯ এপ্রিল নিশি কান্তসহ আরো কয়েকজনকে অপহরণ করে বনদস্যু দুলু বাহিনী। ওই দিন বিকালে র্যানব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলু বাহিনীর প্রধান দুলু ও তার সেকেন্ড ইন কমান্ড বাচ্চু নিহত হয়।
জেলেদের দাবি, দস্যুদের লক্ষ্য করে র্যা বের ছোঁড়া গুলিতে নিশি কান্ত মারা যান।তবে র্যা ব-৮ এর ক্যাপ্টেন গুলজার জেলেদের এ দাবি অস্বীকার করে বলেন, ওই দিন গুলিতে ২ জন মারা যায় এবং ৫ দস্যু আটক হয়। এছাড়া আরো ৯ জন পালিয়ে যায়।
তিনি বলেন, র্যা বের ছোঁড়া গুলিতে জেলে মারা যাবার প্রশ্নই ওঠে না। যে দস্যুরা পালিয়ে গেছে তারাই হয়তো ওই জেলেকে মেরে পানিতে ফেলে দেয়।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
অপহৃত জেলের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
সুন্দরবন থেকে অপহৃত জেলে নিশি কান্ত ইজারাদারের (৫০) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। শুক্রবার সকালে চাইলোবগী নদীতে মৃতদেহ ভাসতে দেখে জেলেরা তা উদ্ধার করে মংলার চিলায় নিয়ে আসে।





