সাভারে রানা প্লাজা ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি তুলে ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার জিতেছেন দুই বাংলাদেশি আলোকচিত্রী। ওয়ার্ল্ড প্রেস ফটো বিশ্ব আলোকচিত্রের সবচেয়ে বড় সংস্থা।
আজ শনিবার নেদারল্যান্ডসের আমস্টারডামে ওয়ার্ল্ড প্রেস ফটো-২০১৩-এর ফলাফল ঘোষণা করে আন্তর্জাতিক জুরিবোর্ড।
এ প্রতিযোগিতায় প্রথম নারী হিসেবে সংবাদভিত্তিক তালিকায় একক আলোকচিত্র ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের তাসলিমা আক্তার। একই তালিকায় আলোকচিত্র কাহিনী ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন আরেক ফটোসাংবাদিক রাহুল তালুকদার।
তাসলিমা আলোকচিত্রবিষয়ক প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষক। পুরস্কারপ্রাপ্ত ছবিটির শিরোনাম ‘ফাইনাল এমব্রেস’(শেষ কোলাকুলি)। ছবিটি টাইম ম্যাগাজিনের ২০১৩ সালের সেরা দশ ছবির তালিকায় ছিল।
পুরস্কারপ্রাপ্ত রাহুল তালুকদারের ফটো সিরিজের নাম ‘কলাপ্স অব রানা প্লাজা’। রাহুল ‘বাংলাদেশ সংবাদ ৭১’-নামে একটি ইন্টারনেটভিত্তিক সংবাদপত্রের আলোকচিত্রী।
প্রতিবছর নয়টি ক্যাটাগরিতে ২৫টি দেশের মোট ৫৩ আলোকচিত্রীকে এই পুরস্কার দেয় বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্রবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রেস ফটো। ১৯৫৫ সালে আমস্টারডামে যাত্রা শুরু এ সংগঠনের।
প্রতিযোগিতায় ১৯ জন বিচারকের রায়ে ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার-২০১৩ জিতে নিয়েছেন আমেরিকান আলোকচিত্রী জন স্টেনমেয়ার।
প্রথম পুরস্কার পাওয়া ছবিতে দেখা যায়, জিবুতি শহরের পাশে সৈকতে রাতের বেলায় আফ্রিকান অভিবাসীরা স্বজনদের সঙ্গে কথা বলার জন্য পাশের দেশ সোমালিয়ার সস্তা মোবাইল নেটওয়ার্ক ধরার চেষ্টা করছেন।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার পেল রানা প্লাজার ছবি ‘ফাইনাল এমব্রেস’
সাভারে রানা প্লাজা ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি তুলে ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার জিতেছেন দুই বাংলাদেশি আলোকচিত্রী। ওয়ার্ল্ড প্রেস ফটো বিশ্ব আলোকচিত্রের সবচেয়ে বড় সংস্থা। আজ শনিবার নেদারল্যান্ডসের আমস্টারডামে ওয়ার্ল্ড প্রেস ফটো-২০১৩-এর ফলাফল ঘোষণা করে আন্তর্জাতিক জুরিবোর্ড
ডাকসু জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতা পুরস্কার পেলেন সংগ্রামের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ নূরে আলম
জুলাই বিপ্লব স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা-২০২৬’-এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন দৈনিক সংগ্রামের কূটনৈতিক রিপোর্টার, জুলাইযোদ্ধা সাংবাদিক, লেখক ও গবেষক মুহাম্মদ নূরে আলম। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তাঁর রচিত হৃদয়স্পর্শী গল্প ‘‘বুলেট কেড়ে নিলো একটি নতুন বাসার স্বপ্ন’’-এর জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
দেশজুড়ে বিশেষ অভিযান হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার
দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‘এশিয়ার নোবেল’খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান’
দুর্গম ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান পেয়েছেন মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার-২০২৬। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারকে অনেক সময় ‘এশিয়ার নোবেল’ হিসেবেও অভিহিত করা হয়। প্রান্তিক মানুষের পাশে দুই দশকের বেশি সময় কাজের আন্তর্জাতিক স্বীকৃতি।
অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের উৎসাহিত করতে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
















