নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ ৪ প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।  মঙ্গলবার সকালে উপজেলার তামালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাগাতিপাড়া থানার ওসি আমিনুল ইসলাম ও স্থানীয়রা জানায়, বগুড়ার মালতিনগর এলাকার নুর ইসলামের ছেলে রায়হান মাহবুব আলম তার তিন সহযোগীসহ উপজেলার তামালতলা এলাকায় গিয়ে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃত অপর তিনজন হলেন: রাজশাহীর শিবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে উজ্জ্বল, চারঘাট উপজেলার হলদিগাছার ইনছার আলীর ছেলে রুবেল হোসেন  ও দূর্গাপুর উপজেলার সাইবার এলাকার হেলাল ইসলামের ছেলে সায়নাল ইসলাম ।
আটককৃতদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]